প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০২:৪৯:২৮
প্রজন্ম ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (আজ) মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাণিজ্য সচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরাও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বেসরকারিখাতের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তার এ অবদান, ঢাকা চেম্বার পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করে।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের
যুদ্ধবিরতি হলে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে: ইরান
বনের হরিণ লোকালয়ের ঝোপে, উদ্ধারের পর বনেই অবমুক্ত
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু